
হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর হত্যার বদলা নিতে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান। ইজরায়েলের আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেন।
গত মঙ্গলবার তেহরানে নিজের বাড়িতে গুপ্তঘাতকের হাতে প্রাণ দেয় হানিয়েহ। খামেনেই-সহ ইরানের শীর্ষ নেতাদের মতে, ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদই হত্যা করেছে হামাস প্রধানকে। তারই বদলা নিতে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন খামেনেই। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার। এদিকে, তেহরানে হানিয়েহ শেষকৃত্যের প্রার্থনায় নেতৃত্ব দেবেন খমেনেই।
