ইজরায়েল হানায় নিহত হিজবুল্লার মিডিয়া প্রধান

0
237
Hezbollah's media chief killed in Israeli airstrike
Hezbollah's media chief killed in Israeli airstrike
এবার ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার মিডিয়া প্রধান মহম্মদ আফিফ। সূত্রের খবর, বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে হামলা চালিয়েছে ইজরায়েল সেনাবাহিনী।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ওই হামলায় চার জন নিহত হয়েছেন।তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রক।হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গিয়েছে।অন্যদিকে, গাজায় ফের ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন ৯৬ জন।
সূত্রের খবর, উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইজরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। ইজরায়েলের যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।এক বিবৃতিতে গাজার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, বেইত লাহিয়ায় হামলায় ৭২ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং মধ্য গাজায় ২৪ জন নিহত হয়েছেন।এদিকে, উত্তর গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ২ ইজরায়েল সেনা নিহত হয়েছেন।