গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

    ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

    0
    151
    দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের কাজিপাড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্র বছর ১৯-র চন্দ্রনাথ দে, তাঁর বাড়ি বাঁকুড়ার অশনি কোটায়।
    জানা গিয়েছে, দ্বিতীয় বর্ষের এই ছাত্র একাই থাকতো এই আবাসনের দ্বিতীয় তলার ৯ নম্বর ঘরে। অন্যান্য আবাসিক পড়ুয়া সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটা নাগাদ ওই পড়ুয়া একাই ঘরে বসে ফোনে কথা বলছিল। অন্য আবাসিক পড়ুয়ারা সে সময় মেস ছেড়ে বেরিয়ে গেলে সেই সুযোগেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে দ্বিতীয় বর্ষের এই ছাত্র। অন্য ছাত্ররা আবাসনে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মেসির মালিক কে খবর দেয়। এরপরে বারাসত থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।গোটা  বিষয় তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।