ইডি-র তল্লাশিতে তুলকালামের ঘটনায় সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন দায়ের করেছে ইডি। একটি পিটিশন দায়ের হয়েছে ইডির তরফে। অন্য পিটিশন দাখিল করেছেন ইডি-র ৩ অফিসার নিশান্ত কুমার, বিক্রম এহেলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও পার্টি করা হয়েছে ডিজিপি রাজীব কুমার, কলকাতার সিপি মনোজ ভর্মা এবং আইপিএস প্রিয়ব্রত রায়কে। আবেদনে ইডি জানিয়েছে তল্লাশিতে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More






