ইডির হাজিরা এড়ালেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক

0
187
joytipriyo ghonosto barik
joytipriyo ghonosto barik

ইডির তলবে বৃহস্পতিবার হাজিরা দিয়ে রেশন দুর্নীতির গ্রেফতার হয়েছে দুই ভাই আনিসুর রহমান এবং আলিফ নূর।

ভুয়ো কার্ড করে ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে তাঁদের বিরুদ্ধে। অন্যদিকে শুক্রবার ইডির সমনে হাজিরা দেওয়ার কথা থাকলেও সিজিও কমপ্লেক্সে আসেননি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। রেশনকাণ্ডে মঙ্গলবার বারিক বিশ্বাসের ফ্ল্যাট, বাড়ি, চালকলে একযোগে হানা দেয় ইডি অফিসাররা। ৯ ঘণ্টারও বেশি তল্লাশি চালিয়ে রাজারহাটের ফ্ল্যাট থেকে ২০ লাখ টাকা উদ্ধার করেন ইডি। এরপরেই শুক্রবার বারিক বিশ্বাসকে হাজিরা দেওয়ার জন্য তলব করে ইডি। কিন্তু শুক্রবার কার্যত ইডি-র হাজিরা এড়িয়ে গিয়েছেন রারিক বিশ্বাস।