ইডি দফতরে হাজিরা চন্দ্রনাথের

0
106

ইডি দফতরে হাজিরা দিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদালতের নির্দেশে আপাতত ইডি তাঁকে হেফাজতে নিতে না পারলেও ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য বৃহস্পতিবার, শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরেও তাঁকে ডাকতে পারে কেন্দ্রীয় এজেন্সি। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মন্ত্রী জানিয়েছেন তদন্তে সহযোগিতা করছেন তিনিও। মন্ত্রীর জামিনের বিরোধিতা করে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে যে আবেদন জানিয়েছিল ইডি, বুধবার তা খারিজ হয়ে গিয়েছে আদালতে।