ইডি-সিবিআই ধরলে, জোট ইন্ডিয়াও চেপে ধরবে, হুঁশিয়ারি মমতার

0
284
ed cbi ke chepe dhorbe INDI jote
ed cbi ke chepe dhorbe INDI jote

ইডি, সিবিআই ধরলে, এবার জোট ইন্ডিয়াও বিজেপিকে চেপে ধরবে। এজেন্সি ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি বিজেপি ও তাঁর শরিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার আর সংসদে ইচ্ছেমত আইন পাস করতে পারবে না। নৃশংসতা চালাতে পারবে না। ইডি, সিবিআই ধরলে তাঁরাও এবার চেপে ধরবে। তিনি আরও বলেছেন ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছে তাই করেছে মোদী সরকার। ইচ্ছে মত আইএএস অফিসার, জেলাশাসকদের বাতিল করা হয়েছে। আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ হাজার চাকরি থেকে ১৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সরব হয়েছেন তিনি।