রিজওয়ানুর রহমানের বাড়িতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডে সকলকে শুভেচ্ছা জানানোর পরই পার্ক সার্কাস চলে যান তাঁরা। লাল মসজিদ থেকে পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত। এরপর রিজওয়ানের বাড়িতে গিয়ে কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। রেড রোডে নমাজ পাঠের শেষে হাজির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে পার্ক সাকাস পৌঁছে গিয়ে লাল মসজিদের সামনে থেকে সাদা মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান। রাস্তার দুপাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান তিনি। রিজওয়ানুরের বাড়িতে পৌঁছে তাঁর স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০০৭ সালে রিজওয়ানরের মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। রিজওয়ানুরের দাদা রুকবানুর বর্তমানে চাপড়ার তৃণমূল বিধায়ক। তার পরিবারের খবরাখবর নিয়মিতই রাখেন মুখ্যমন্ত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More







