ইনফোসিসের ক্যাম্পাসে যেন শান্তি বিঘ্নিত না হয়, সওকতকে হুঁশিয়ার মমতার

0
183

রাজনৈতিক সংঘাতে বরাবর উত্তপ্ত ভাঙড় লাগোয়া হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসে যাতে কোনওভাবে শান্তি বিঘ্নিত না হয়, সওকত মোল্লাকে কার্যত ঘুরিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করে মুখ্যমন্ত্রী খানিক নির্দেশের সুরেই বলেছেন আইটিকর্মীরা যাতে সবরকম সহযোগিতা পায় তা দেখতে হবে। পুলিশকেও মনে করিয়ে দিয়েছেন দায়িত্বের কথা।