গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Sports ইনস্টাগ্রামে সব আশঙ্কা উড়িয়ে দিলেন নেইমার

    ইনস্টাগ্রামে সব আশঙ্কা উড়িয়ে দিলেন নেইমার

    0
    127
    ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম

    গত কয়েক বছর ধরে নেইমারকে অনেক বেশি ভুগিয়েছে চোট। এই কারণে বর্তমানে সামান্য সমস্যাতেও বড় দুর্ভাবনা জাগে।

     সান্তোসের সবশেষ ম্যাচেই যেমন শেষ দিকে তিনি উঠে যাওয়ায় নতুন করে চোট আশঙ্কা জাগে।তবে এবার তেমন কিছুই হয়নি বলে ফ্যান ফলোয়ার-সমর্থকদের নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকা।এর আগে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে রবিবার ব্রাগানচিনোর বিপক্ষে ম্যাচের নবম মিনিটে ডি-বক্সের বাঁ দিক থেকে বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে দেন নেইমার। ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠে সান্তোস। পরে নেইমার ঊরুতে সমস্যা অনুভব করায় ৭৬ মিনিটে তাকে তুলে নেন কোচ। বেঞ্চে তাকে প্রাথমিক চিকিৎসাও নিতে দেখা যায়। এতেই আশঙ্কা জাগে আবার কি চোট আঘাত হানল নেইমারের শরীরে।সান্তোসের কোচ পেদ্রো কাইশিনিয়ার কথায়ও সেই আশঙ্কা আরেকটু বাড়ে। ম্যাচের পর তিনি বলেন,দল অনুশীলনে ফিরলে তখন নেইমারের অবস্থা পর্যালোচনা করা হবে। তবে ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড পরে ইনস্টাগ্রাম বার্তায় সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।নেইমার জানিয়েছেন তিনি ভালো আছেন। ম্যাচের সময় কিছুটা অস্বস্তি বোধ করছিলেন, তাই তখন উঠে যাওয়ায় ভালো মনে হয়েছিল।

    অনেক দিন পর এতটা তীব্রতা নিয়ে কোনো ম্যাচ খেলেছেন,নিজের পূর্ণ ফিটনেসে ফিরতে পেরে নেইমার খুব খুশি। বার্তা দিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন নেইমার।