গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ইন্টারকন্টিনেন্টাল কাপে অনিশ্চিত এমবাপ্পে

    ইন্টারকন্টিনেন্টাল কাপে অনিশ্চিত এমবাপ্পে

    0
    1020
    ছবি সৌজন্যে : এক্স

    কিলিয়ান এমবাপ্পের সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যেই পেয়েছেন দুঃসংবাদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নেমে গোল পান তিনি।কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ছাড়েন মাঠ।

    ম্যাচ শেষে এবাপ্পের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।কিন্তু পরীক্ষার পর জানা যায় ঊরুতে চোট ধরা পড়েছে ফরাসি এই ফরোয়ার্ডের। অফিসিয়ালি কতদিনের জন্য ছিটকে গেছেন এই বিষয়ে রিয়াল মাদ্রিদ না জানালেও, ইএসপিএন ক্লাব সূত্রে খবর, ১০ দিনের জন্য মাঠে নামতে পারবেন না এমবাপ্পে।

    এই খবর যদি সত্যি হয়, তবে লা লিগায় আগামী ম্যাচে রায়ো ভায়েকানোর পাশাপাশি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপেও তার মাঠে নামা হবে না। ১৮ ডিসেম্বর টুর্নামেন্টটির ফাইনালে কাতারের দোহায় মেক্সিকোর পাচুকা অথবা মিশরের আল আহলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।