
তামিল সিনেমা ইন্ডিয়ান টু মুক্তির পর নানা দিক থেকে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করবে বলে আশা করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা কমল হাসান। সিনেমার প্রচার অনুষ্ঠানে ইন্ডিয়ান টু’র অভিনেতা বলেছেন, তিনি মনে করেন সিনেমাটি দারুণ কিছু একটা হয়ে উঠবে।
বলেছেন,সেন্সর বোর্ডের কর্তাব্যক্তিরা সাধারণত সিনেমা নিয়ে বেশি কথাবার্তা বলেন না। কিন্তু তারাও এই কাজটির প্রশংসা করেছেন।উল্লেখ্য,আড়াইশ কোটি টাকা বাজেটের ইন্ডিয়ান টু-তে কমলের সঙ্গে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, কাজল আগারওয়ালসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন এস শংকর, চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে।আর সংগীত পরিচালনা করেছে অনিরুদ্ধ রবিচন্দ্র।এই তামিল সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। এরপর কমল হাসান নিজে চেয়েছিলেন এর দ্বিতীয় পর্ব করতে।অভিনেতার সেই ইচ্ছা পূরণে সময় লেগে গেল আড়াই দশকের বেশি।২০১৯ সালে ইন্ডিয়ান টু’র শুটির শুরু হলেও এরপরে কাজ বন্ধ হয়ে যায় ২০২০ সালের কোভিড মহামারীতে। এছাড়া শুটিংয়ের সময় চেন্নাইয়ের একটি স্টুডিওতে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয় সহকারী পরিচালক কৃষ্ণসহ তিনজনের, আহত হয়েছিলেন অন্তত ১০ জন। ওই দুর্ঘটনার জন্যেও শুটিং বন্ধ ছিল অনেকদিন। তারপর শুটিংসহ অন্যান্য কাজ শেষে সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।সংবাদ সম্মেলনে কমল হাসান বলেছেন, ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। তাহলে কী দ্বিতীয় কিস্তি ভালো হয়নি? এই প্রশ্নে কমল বলেছেন, দক্ষিণ ভারতীয় খাবার,সাম্বর, রসম ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার জন্য। তিনিও সেটাই বোঝাতে চেয়েছেন।ইন্ডিয়ান টু’ অবশ্যই ভালো। সবার এত পরিশ্রম আছে এই সিনেমায়। ইন্ডিয়ান থ্রি-ও ততটাই ভালো হবে বলে কমল হাসান মনে করছেন।









