ইন্ডি জামাত – মোদীকে ব্যানের দাবি সিপিএমের

0
179
INDI JAMAT MODI K BAN ER DABI CPM ER
INDI JAMAT MODI K BAN ER DABI CPM ER

বিরোধী জোটকে ইন্ডি জামাত জোট বলে প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিয়েছে সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন শেষদফার আগে বিভাজন, মেরুকরণের রাজনীতি করছেন নরেন্দ্র মোদী।

তাঁর কথায় বাংলার মানুষ বিভাজনের রাজনীতি বুঝে গিয়েছে তাই বিজেপি, তৃণমূল কাউকেই বিশ্বাস করছে না। নরেন্দ্র মোদী ৪ তারিখ প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন বলে খোঁচা দিয়েছেন সুজন চক্রবর্তী। নির্বাচনের শেষ লগ্নে সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছেন নরেন্দ্র মোদী। অভিযোগ করেছেন অধীর চৌধুরি। তাই সবকিছুতেই জেহাদ, জামাত দেখেন প্রধানমন্ত্রী। ভোটটাকে বিভাজন করতে পরিকল্পিতভাবে এমন কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।