গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Video News ইভটিজারদের ধাওয়া, মৃত্যু চন্দননগরের তরুণীর

    ইভটিজারদের ধাওয়া, মৃত্যু চন্দননগরের তরুণীর

    0
    128

    ইভটিজাররা প্রায় হাফ কিলোমিটার গাড়ি নিয়ে ধাওয়া করেছিল, তাদের হাত থেকে বাঁচতে প্রাণ হারিয়েছেন চন্দননগরের বছর ২৭-এর সুতন্দ্রা চট্টোপাধ্যায়। পানাগড়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। শুধু ধাওয়া নয়, তরুণীকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। রবিবার মধ্যরাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা ও তাঁর ৩ সহকর্মী গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদ পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছু নেয় আরেকটি গাড়ি। ওই গাড়িতে ৫ জন ছিল। অভিযোগ তারা সকলেই মদ্যপ ছিলেন। পুলিশের দাবি, যুবতীকে কটক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু-দুবার তাঁদের গাড়িকে ধাক্কা মারে। এরপর ভয়ে চিৎকার করতে থাকেন সুতন্দ্রা এবং তাঁর সঙ্গীরা। গভীর রাতে আশপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা তারপরেও ধাওয়া করা থামায়নি। পরে দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ, তবে এখনও অধরা রয়েছে অভিযুক্তরা।