ইমরানের দল পিটিআই নিষিদ্ধ করছেন শাহবাজ

0
185
Shahbaz is banning Imrans party PTI
Shahbaz is banning Imrans party PTI

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তৈরি রাজনৈতিক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-কে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে শাহবাজ শরিফ সরকার।

এমনটাই জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার। তিনি জানিয়েছেন, নিয়ম বহির্ভূত ভাবে বিদেশি অনুদান পাওয়া, ৯ মে হিংসায় সরাসরি জড়িত থাকা, সাইফার মামলা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সব তথ্যপ্রমাণ মিলেছে। তাঁরা বিশ্বাস করেন তা পিটিআই-কে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট। ইমরানের দলের স্বীকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই পাকিস্তান সরকারের এই ঘোষণা রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দলগত ভাবেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। শীর্ষ আদালতের ওই রায়ের পরেই প্রতিবাদে বিক্ষোভে নেমেছে শাসক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এবং পাকইস্টার্ন পিপল্স পার্টির নেতা-কর্মীরা। যায় জেরে পাক পাঞ্জাব, খাইবার-পাখতুনখোয়া এবং সিন্ধ প্রদেশের বিভিন্ন এলাকায় অশান্তিও ঘটেছে।