গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ইমামবাড়া হাসপাতালে সিজারে সঙ্কটজনক ৪, মৃত্যুও, কড়া স্বাস্থ্যভবন

    ইমামবাড়া হাসপাতালে সিজারে সঙ্কটজনক ৪, মৃত্যুও, কড়া স্বাস্থ্যভবন

    0
    580
    IMAMBARA HOSPITAL A CESAR A SANKOTJANOK 4 MRITYU O KORA SWASTHA BHABAN
    IMAMBARA HOSPITAL A CESAR A SANKOTJANOK 4 MRITYU O KORA SWASTHA BHABAN
    চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে সিজার হওয়া ৪ প্রসূতির সঙ্কটজনক অবস্থা এবং একজনের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
    একই দিনে চুঁচুড়া ইমামবাড়া হাসাপাতলে সিজার হয়েছিল ৫ মহিলার এরপর থেখেই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে থাকেন। শরীরে দেখা দেয় নানা জটিলতা। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ইমামবাড়া হাসপাতালে এমন ঘটনায় পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শোরগোল শুরু করতেই তৎপর হয়েছে স্বাস্থ্য ভবন। কার গাফিলতিতে এমন ঘটনা, কোন কোন চিকিৎসকরা অপারেশন থিয়েটারে ছিলেন। অপারেশন থিয়েটারে কোনও সংক্রমণ ছড়িয়ে পড়েছিল কিনা। পরীক্ষা করা হবে ব্যবহৃত ওষুধ, সরঞ্জাম। ইমামবাড়া হাসপাতালে যাবেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। সোম এবং মঙ্গলবার হাসপাতালে ৫ জন প্রসূতির সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকেন প্রসূতিরা। এরপরেই ৫ শিশুকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়।