ইয়ার্কি মারায় শিশুকে হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে

0
312
বড়দের সঙ্গে ইযার্কি মারায় ৫ বছরের শিশুকে হাত পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএম নেতার বিরুদ্ধে। এমন অমানবিক ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরের হরিপুরে।
অভিযুক্ত সিপিএম নেতা ইসমাইল ধাবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। জানা গিয়েছে বছর পাঁচের রাজীবকে বৃহস্পতিবার সন্ধে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর রাজীবের বাবা জসিদ আলি ধাবক এবং মা রেজিনা বিবি খোঁজ শুরু করেন। এরপর বাড়ির কিছু দূরে মাঠের মধ্যে পিঁপড়ের চাকের ওপর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। রাজীব জানিয়েছেন তাঁকে প্রতিবেশী ইসমাইল ধাবক এই অবস্থা করেছে, তাঁকে সাহায্য করেছে সাইফুল নামে পাড়ারই আরেক যুবক। বিষয়নি না জানানোর জন্য শিশুটিকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শিশুটির আরও অভিযোগ সেই সময় বেশ কয়েকজন দাঁড়িয়ে থেকে মজা দেখেছে কিন্তু বাধা দেয়নি। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য পাড়ার কয়েকজন চাপ দেয় বলে অভিযোগ।
এমনকি নাবালিকার মাকে থানায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। জখম শিশুকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
ছবি  সৌজন্যে : নিজস্ব