
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, আমেরিকা ও ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে।
তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ১ মার্চ সাইপ্রাসে ব্রিটেনের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেছেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে।তিনি আরও বলেছেন,ইরানের কিছু কৌশল বা ক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে,এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না।
বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতা লাভবান হচ্ছেন, তাদের একজন হলেন পুতিন।
