
প্রত্যন্ত গ্রামের যুবক পেশায় ইলেকট্রিক মিস্ত্রী জুলহাস রহমান নিজে কোনদিনও প্লেনে চাপেননি।
স্বপ্নপূরণ করতে তাই নিজেই বানিয়ে ফেলেছেন আলট্রা লাইট মডেলের একটি বিমান। নিজের তৈরি বিমানে চেপেই উড়ে বেড়ালেন খোলা মাঠের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার জলহাস বাবা-মায়ের পঞ্চম সন্তান। ২০১৪ সালের মাধ্যমিকের গন্ডি পার হয়ে আর্থিক অনটনে আর স্কুলমুখো হননি। সংসারের হাল ধরতে তাই ইলেকট্রিকের কাজ শুরু করে দেন পড়াশোনার পাঠ চুকিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জুলহাসের আলট্রা লাইট বিমান গড়ার কাহিনী ঘুরে বেড়ানো তা নজরে পড়েড় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রত্যন্ত গ্রামের উদ্যোগী যুবকের প্রতিভাকে সম্মান জানাতে তারেক এর নির্দেশে জুলহাসের সঙ্গে সাক্ষাতের পর তার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।





