ইশারা ভাষা শেখাবে এআই

0
155
ছবি সৌজন্যে : সংগৃহীত

আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ, এএসএল বা ইশারা ভাষা শেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেছে চিপ নির্মাতা এনভিডিয়া। প্ল্যাটফর্মটি তৈরিতে আমেরিকান সোসাইটি ফর ডিফ চিলড্রেন এবং ক্রিয়েটিভ এজেন্সি হ্যালো মান্ডে-এর সঙ্গে অংশীদারত্ব করেছে এই কোম্পানি।

বাক ও শ্রবণপ্রতিবন্ধী জনগোষ্ঠীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এনভিডিয়ার নতুন এআই প্ল্যাটফর্মটির নাম সাইনস, যা থ্রি-ডি অ্যাভাটার বা অবতার ব্যবহার করে ইশারা ভাষা শেখাবে।ইউজাররা ভিডিও ক্যামেরা চালু রেখে প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করবেন এবং এআই টুলটি তাদের ইশারার ওপর রিয়েল-টাইম প্রতিক্রিয়া দেবে। প্রাথমিকভাবে, প্ল্যাটফর্মে ১০০টি আলাদা ইশারা শেখানো হচ্ছে।তবে এনভিডিয়া আশা করছে, ভবিষ্যতে এটি এক হাজার ইশারা শেখাতে পারবে।এটি কেবল আমেরিকার সাইন ল্যাঙ্গুয়েজ শেখার প্ল্যাটফর্ম নয়।বরং এটি একটি উদাহরণ যে, কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক প্রযুক্তি উন্নত করার জন্য ব্যবহৃত হচ্ছে,যা প্রতিবন্ধী, বয়স্ক মানুষ, বা তাদের বিভিন্ন সেবাদাতাদের জন্য সহায়ক হতে পারে। মেটা, গুগল এবং ওপেনএআইসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের এআই প্রযুক্তি ব্যবহার করে অন্ধ বা কম দৃষ্টি ক্ষমতাসম্পন্ন ইউজারদের জন্য বিভিন্ন সুবিধা উন্নত করেছে।অ্যাপল সম্প্রতি একটি নতুন প্রযুক্তি চালু করেছে,যা শারীরিকভাবে অক্ষম ইউজারদের জন্য তাদের আইফোনে সহজে চালাতে সাহায্য করবে।

এ প্রযুক্তি হলো,এআই ভিত্তিক চোখের ট্র্যাকিং, যা ইউজারের চোখের মণির গতি ও অবস্থান শনাক্ত করে তাদের ডিভাইস পরিচালনা করতে সাহায্য করে।সাইনস প্রকল্পের সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, ইংরেজি এবং স্প্যানিশের পর আমেরিকায় তৃতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হলো,আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ বা, এএসএল।