ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি : হিজবুল্লাহপ্রধান

0
171

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাশেম বলেছেন, সুনির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে তাঁরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন।

হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত ইসরায়েলি বোমা হামলা চলার মধ্যে এ কথা বলেছেন কাশেম।নাইম কাশেম এমন সময়ে যুদ্ধবিরতির বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন, যখন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদে একটি বৈঠক হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলের দাবি, হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক কমান্ডারও নিহত হয়েছেন। কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এক সাক্ষাৎকারে মিকাতি বলেন,আমেরিকার দূত আমোস হোচেস্টেইন ইঙ্গিত দিয়েছেন যে হয়তো ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিনগুলোতে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবেন।এর আগে,ইরান–সমর্থিত হিজবুল্লাহর নেতা নির্বাচিত হন কাশেম। গত মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

হিজবুল্লাহপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রথম বক্তব্যে কাশেম বলেছেন, মাসের পর মাস ধরে ইসরায়েলের বিমান ও স্থল হামলা প্রতিরোধ করে যাওয়ার মতো ক্ষমতা হিজবুল্লাহর আছে। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, তবে দরজা খোলা আছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ছবি  সৌজন্যে : এক্স