ইসলামপুরে তৃণমূল নেতা খুনে দলেরই এক নেতা 

0
1495
A Trinamool leader was killed in Islampur by a leader of the party
A Trinamool leader was killed in Islampur by a leader of the party

ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায়কে গুলি করে খুনের ঘটনায় তৃণমূলেরই এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সুত্রের খবরের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থেকে অনিকেত সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ১৩ জুলাই উপনির্বাচনে জয়ের দিনে তৃণমূল নেতাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের ধারে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন বাপি রায় ও মহম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল নেতা। সেই সময় ৯-১০ জনের একটি দল ঘিরে ধরে তাঁদের উপর গুলি চালায়। বাপি ও সাজ্জাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাপিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।