
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে দাগিদ্ধে তাঁদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ নাসের মারাকেম শিরাজি।
তিনি বিশ্বের সমস্ত মুসলিমদের একত্রিত হতে বলেছেন এবং আমেরিকান ও ইজরায়েলি নেতাদের টেনে নামাতে বলেছেন। তাঁর দাবি, ওরা ইসলামিক নেতৃত্বকেই চ্যালেঞ্জ করেছে।
ফতোয়া জারি করে মারাকেম বলেছেন, যে ব্যক্তি বা রাষ্ট্র মার্জাকে হুমকি দেওয়ার চেষ্টা করবে, তাকে মোহারেব বলে গণ্য করা হবে। ইসলামে মোহাবে বলে সেই ব্যক্তিকে বোঝায় যে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
