
এবার পরীক্ষা হলের ভিতরে ছাত্রছাত্রীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্র। উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে বেশকিছু উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
প্রশ্নপত্রে থাকছে কিউআর কোড, বার কোডও। মালদার টাউন হলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আগে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজারের ঘরে খোলা হত। সেখানে এবার থেকে প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলের ভিতরে ছাত্রফ্যত্রীদের সামনে খোলা হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা।
প্রশ্নপত্র যাতে। ফাস না হয় তা নিশ্চিত করতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউ আর কোড সহ একাধিক সিকিউরিটি ফিচার্স যুক্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতিতে।





