উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে পুকুরে ফেলল তৃণমূল নেতা

0
129

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্ধমানের খন্ডঘোষের ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে সম্পত্তি সংক্রান্ত বিবাদে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাবা দীপক অধিকারীর দোকানে হামলার অভিযোগ ওঠে তৃণমূল অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাই ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। খণ্ডঘোষ থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।