উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ, নির্দেশ হাইকোর্টের 

0
155
Recruitment of 14052 teachers in higher primary instructions of the High Court
Recruitment of 14052 teachers in higher primary instructions of the High Court
প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কেটেছে। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মেধাতালিকা থেকে বাদ ১ হাজার ৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে, সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে মেধাতালিকা যখন প্রকাশিত হয়, তাতে ১৪ হাজার ৫২ জনের নাম ছিল। এর পর ২০২১ সালে এসএসসি জানায়, ওএমআর শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১ হাজার ৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। হাইকোর্ট জানিয়েছে, ওই ১ হাজার ৪৬৩ জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল, তা ঠিক ছিল না। কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তাঁরা, তাঁদের ইন্টারভিউ, কাউন্সেলিং, সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে ওএমআর শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না।আদালতের নির্দেশে শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আশাবাদী চাকরিপ্রার্থীরা।