
হকার উচ্ছেদের প্রতিবাদে নিউটাউনে পথে নামল হকার সংগ্রাম কমিটি। নিউটাউন বাস্ট্যান্ডে জমায়েত করে মিছিল করে নিউটাউন এনকেডিএ অফিসের দিকে এগোতেই বাধা দেয় পুলিশ।
আগের থেকেই নিউটাউন বিএ ব্লকের কাছে ব্যারিকেড করে বিধাননগর থানার পুলিশ। সেখানেই হকারদের আটকে দিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন হকাররা। এদিকে ভোটের পরে দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুগাপুরের নিউটাউন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির মিছিল আটকাতে আগের থেকেই মোতায়েন ছিল পুলিশ কমব্যাট ফোর্স। বিজেপি কর্মীরা মিছিল করে আসতেই তাদের আটকায় পুলিশ।
