গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk উঠতে পারে কর্মবিরতি, জিবি বৈঠক চিকিৎসকদের

    উঠতে পারে কর্মবিরতি, জিবি বৈঠক চিকিৎসকদের

    0
    162
    কর্মবিরতির পরবর্তী সিদ্ধান্ত নিযে টানা ১০ ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক করেছেন জুনিয়র চিকিৎসকরা।
    শুক্রবার থেকে কর্মবিরতি তোলার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন সিনিয়র  চিকিৎসকরা। আন্দোলনের সম্ভাব্য অভিমুখ নিয়ে বৃহস্পতিবার আর জি কর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের পরামর্শ নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সিনিয়রদের অনেকেই প্রস্তাব দিয়েছেন, পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে এসে আন্দোলনের অন্য কোনও পন্থা বার করা হোক। কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন অন্তত আংশিক কর্মবিরতি প্রত্যাহার হোক। সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে জিবি বৈঠকে বসেছিলেন আর জি করের জুনিয়র ডাক্তারেরা। সেই বৈঠকেই  চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, এক প্রতিবাদ মিছিলের ঘোষণা করতে পারেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবিতে ফের সরকারকে ডেডলাইন দিতে পারেন তাঁরা।