উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ভারতকে হস্তক্ষেপের আর্জি ইরানের 

0
163
মধ্যপ্রাচ্যে ইজরায়েলের হামলা বন্ধ করতে ভারতকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে ইরান।শুক্রবার এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এমন অবস্থায় ভারতকে বোঝাতেই হবে ইজরায়েলকে যাতে তাঁরা আগ্রাসন কমায়।
ভারতের হস্তক্ষেপই একমাত্র ওই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারে।ইজরায়েল যদি থামে, ইরানও থেমে যাবে। ইরান যুদ্ধ চায় না।তাঁরা ওই অঞ্চলে শান্তি চান। কিন্তু যদি ইরানের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। উল্লেখ্য, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় নিরাপত্তার সংকট নিয়ে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযমে থাকার অনুরোধ করা হয়েছে। এই সংঘাত যেন বিস্তৃর্ণ এলাকায় ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে।