উত্তরপ্রদেশের ভোটার লিস্টে তৃণমূল বিধায়কের নাম

0
96

দুই রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে জামুরিয়ার তৃণমূল বিধায়কের। অভিযোগ উঠতেই শোরগোল পড়েছে আসানসোলে। জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশের ভোটার লিস্টে নাম রয়েছে। হরেরামের নাম পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার পাশাপাশি উত্তরপ্রদেশের বালিয়া জেলার সালেমপুর বিধানসভা কেন্দ্রেও রয়েছে।