উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নফাঁস, ধৃত ৬

0
174
Uttar Pradesh Public Service Commission Question Papers 6
Uttar Pradesh Public Service Commission Question Papers 6
নিট বিতর্কের মধ্যে এবার উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স।
তদন্তকারীদের দাবি, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের আরও-এআরও পরীক্ষার প্রশ্নফাঁসের যোগ রয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে। পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল মধ্যপ্রদেশের এক ছাপাখানায়। সেখানকার এক কর্মী রাজীব নয়ন মিশ্রর দৌলতে ফাঁস হয় প্রশ্নপত্র। এবং পরীক্ষার ৮ দিন আগেই তা পৌঁছে যায় পরীক্ষার্থীদের কাছে।তদন্তকারীদের তরফে আরও জানা গিয়েছে, গোটা ঘটনায় মূল অভিযুক্ত রাজীব নয়ন শুধু ইউপিপিএসসি পরীক্ষার প্রশ্নফাঁস করেনি, এর আগে উত্তরপ্রদেশ পুলিশ নিয়োগের পরীক্ষারও প্রশ্নফাঁস করেছিল অভিযুক্ত।১১ ফেব্রুয়ারি ইউপিপিএসসি পরীক্ষা হয়েছিল উত্তরপ্রদেশের একাধিক পরীক্ষাকেন্দ্রে। এরপরই অভিযোগ ওঠে উচ্চপদস্থ এই সরকারি চাকরির পরীক্ষায় ব্যাপক কারচুপি হয়েছে এবং প্রশ্নফাঁস হয়েছে। ২ মার্চ পুরো পরীক্ষাকে বাতিল করা হয়। প্রশ্নফাঁসের তদন্তে গঠন করা হয় স্পেশাল টাস্ক ফোর্স। মামলার তদন্তে শুরুতেই জানা যায়, প্রয়াগরাজের এক পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁস হয়। সেই ঘটনার তদন্তে প্রয়াগরাজের বিনীত যশবন্ত গ্যাংয়ের ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।