উত্তরপ্রদেশ হাসপাতালে নার্সকে ধর্ষণ, ধৃত ডাক্তার-সহ ৩

0
152
ANDOLAN PROTYAHAR ER ABEDON COURT ER 1
ANDOLAN PROTYAHAR ER ABEDON COURT ER 1

আর জি কর-কাণ্ডের মধ্যে উত্তরপ্রদেশে এক বেসরকারি হাসপাতালে নাইট ডিউটিতে থাকা দলিত নার্সকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।

আর এই ঘটনায় তাঁকে সাহায্য করার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয় এবং আরও এক নার্সের বিরুদ্ধে।নির্যাতিতার অভিযোগ, ১৭ অগস্ট সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালে গিয়েছিলেন তিনি। রাতে এক নার্স তাঁকে এসে জানান, চিকিৎসক তাঁর ঘরে ডাকছেন। কিন্তু তিনি চিকিৎসকের ঘরে যেতে অস্বীকার করায় এক ওয়ার্ড বয়কে সঙ্গে নিয়ে আসেন অভিযুক্ত ওই নার্স। তারপর তরুণী নার্সকে জোর করে হাসপাতালের উপরতলার একটি ঘরে তুলে নিয়ে যান। সেখানে তাঁক আটকে রাখেন।নির্যাতিতার আরও অভিযোগ, কিছুক্ষণ পর ওই ঘরে আসেন চিকিৎসক। তিনি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। তার পর তাঁকে ধর্ষণ করেন। বাইরে তখন পাহারায় ছিলেন সহকারী নার্স এবং ওয়ার্ড বয়। নির্যাতিতার বাবা মোরাদাবাদ থানায় একটি এফআইআর দায়ের করেন। মোরাদাবাদের পুলিশ সুপার সন্দীপকুমার মিনা জানিয়েছেন, একটি দল গঠন করে চিকিৎসক এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালটিকে সিল করে দেওয়া হয়েছে।