
উত্তরবঙ্গের চা বাগানগুলির পুনর্জীবনের জন্য কোনও সদিচ্ছা নেই রাজ্য প্রশাসনের। এক্স পোস্টে এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর আরও বক্তব্য, চা বাগানগুলির পুনর্জীবনের জন্য বিভিন্ন কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কোনো কাজই হয়নি। যখন এই তথ্যগুলি তাঁর সামনে আনা হয়, তখন তাঁর প্রতিক্রিয়া ছিল অবহেলায় পরিপূর্ণ। উত্তরবঙ্গবাসীর প্রতি তাঁর এই অবহেলাপূর্ণ ব্যবহার তাদের উদ্বেগকে উপেক্ষা করা, সংগ্রামকে অগ্রাহ্য করা, এবং কণ্ঠস্বরকে দমন করার আরও একটি অন্যায় প্রচেষ্টা।
রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেই আবার প্রমাণ হয়ে গেলো উত্তরবঙ্গের প্রতি এই বঞ্চনা আর অবহেলার রাজনীতি কিভাবে প্রতিদিন, ক্রমাগত হয়ে চলেছে।
