গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ শুভেন্দুদের

    উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ শুভেন্দুদের

    0
    201
    bristi te vije suvendur protest
    bristi te vije suvendur protest

    উত্তরবঙ্গকে বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় আম্বেদকরের মূর্তির নিচে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ দেখালো বিজেপি। পোস্টার নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি বিধায়করা।

    বিক্ষোভ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন উত্তরবঙ্গে উন্নয়নে কোনও কাজই করেনি তৃণমূল সরকার। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পূর্ণতা পায়নি। তাই এখনও কলকাতা হাইকোর্টে ছুটতে হয় উত্তরবঙ্গের মানুষকে। নদী ভাঙনে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ২০১৬-য় উত্তরবঙ্গের উন্নয়নে যে অর্থ বরাদ্দ হত তা ২০২১-র পরে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ১০ বছরে একটাও অনুসারী শিল্প তৈরি হয়নি। তাঁর কথায় ২০১৯, ২০২১ এমনকি ২০২৪শেও তৃণমূলকে সমর্থন করেনি উত্তরবঙ্গের মানুষ। সেই রাগেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উন্নয়নে নজর দেন না। শুভেন্দু অধিকারীর অভিযোগ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বেড়াতে যান। তাই নানান জায়গায় আবাস তৈরি হয়েছে। শুধু মুখ্যমন্ত্রীর জন্য টাইগার হিল, চালসায় আবাস তৈরি করা হয়েছে।