
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অধ্যক্ষকে অপসারণের দাবিতে স্বাস্থ্যভবনে চিঠি দিয়েছেন ১৬ জন বিভাগীয় প্রধান।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ পরীক্ষার নম্বর বাড়ানোর চক্রে সামিল অধ্যক্ষ। একই অভিযোগে ডিন এবং সহকারী ডিন এবং আরএমওকে সরিয়ে দেওয়া হয়েছে। বাকিরা পদত্যাগ করলে অধ্যক্ষ কেন করছেন না। অবিলম্বে উত্তরবঙ্গ মেডিক্যালের অধ্যক্ষকে অপসারণ করুক স্বাস্থ্যভবন। এই মর্মে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ১৬ জন বিভাগীয় প্রধান।
