উত্তরবঙ্গের ঋণ শোধের সময় এসেছে : মুখ্যমন্ত্রী

0
31

উত্তরবঙ্গবাসীর ঋণ শোধ করার সময় এসেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে পৌঁছেই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন প্রতিমাসে তিনি নয়ত মন্ত্রিসভার একজন সদস্য আসবেন। উত্তরকন্যায় প্রতি সপ্তাহে মানুষের অভাব অভিযোগ শুনবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন ২০০৯ থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ। বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। তাঁর কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটপ্রচারে এসে উত্তরবঙ্গের জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করা হবে। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করার লক্ষ্য নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী।