উত্তরবঙ্গ মেডিক্যালে সাসপেন্ডেড ছাত্রদের ক্লাসের অনুমতি কোর্টের

0
126
chatrader class er anumoti court er
chatrader class er anumoti court er
থ্রেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সাসপেন্ড হওয়া ৫ জুনিয়র ডাক্তারকে ক্লাস করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর নির্দেশে জানিয়েছেন এই ছাত্ররা ক্লাস করা এবং পরীক্ষা দেওয়ার ছাড়া অন্য কাজে কলেজে যেতে পারবেন না।
গ্রেট কালচারের অভিযোগে ৫ ছাত্রকে ৬ মাসের জন্য সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষাতেও বসতে না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তেই স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার থেকেই তাঁরা ক্লাস করতে পারবেন। ৫ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মেট কালচারও এক ধরণের ব‍্যাগিং। যে কোনও মেডিক্যাল কলেজে অ্যান্টি ব‍্যাগিং কমিটি থাকার কথা।
অথচ এই মেডিক্যাল কলেজে এই ধরণের কোনও কমিটি নেই। তাঁর অভিযোগ ওই কলেজ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নিয়ম মেনে চলছে না।
ছবি সৌজন্যে :  ফাইল