উত্তরবঙ্গ : সুকান্তকে সমর্থন দিলীপের

0
265
sukanta ke samarthan dilip er
sukanta ke samarthan dilip er

উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পর্ষদের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ। বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে জন্মদিনে কেক কাটার পর সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন জানালেন তিনি।

দিলীপ ঘোষ বলেছেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নতুন মডেলের কথা বলেছেন সুকান্ত মজুমদার। বিজেপি কোথাও বাংলা ভাগের কথা বলেনি। অথচ রটানো হচ্ছে পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায় বিজেপি। তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন যারা উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী তাঁরাই অপপ্রচার চালাচ্ছে। এদিকে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে বিজেপিবিশাল মিছিল হল লালবাগ শহরে। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির অফিস থেকে মুর্শিদাবাদ ও মালদা জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলা হয়েছে মিছিল থেকে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি এবং ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।