উত্তরেই আটকে বর্ষা, দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধি

0
179
Monsoon stuck in north temperature rise in south
Monsoon stuck in north temperature rise in south
বর্ষা রাজ্যে ঢুকলেও আপাতত তা উত্তরবঙ্গে আটকে থাকার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত কলকাতা-সহ সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবারের পর দক্ষিণে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে সব জেলায় তাপমাত্রা বাড়তে পারে আরও দুই থেকে তিন ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।