
এবার উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের ছবি সরকারি আধিকারিকদের পোশাকে। এতদিন কিম জং উনের বাবা ও ঠাকুর্দার ছবি শোভা পেতে দেখা গিয়েছে এভাবে।
এবার অমরত্বের দিকে আরও একধাপ এগিয়েছেন উত্তর কোরিয়ার শাসক। রবিবার উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির অষ্টম সেন্ট্রাল কমিটির দশম প্লেনারি মিটিং ছিল। সেখানে দেখা গিয়েছে, উপস্থিত সরকারি আধিকারিকদের বুকের বাঁদিকে রয়েছে যে পিন, তাতে দৃশ্যমান কিম জং উনের পোট্রেট। পাশাপাশি সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন ছবি যেখানে দেখা গিয়েছে, বাবা ও ঠাকুর্দার ছবির পাশেই দেওয়ালে শোভা পাচ্ছে কিম জং উনের ছবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উত্তর কোরিয়ায় কিম জং উনের শাসনের সূচনা। তাঁর বাবা জম জং ২ এবং ঠাকুর্দা কিম ২ সাংয়ের পর দেশের মসনদে বসেছেন কিম। একই ভাবে তিনিও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চান। তাই মাঝে মাঝেই নানা নির্দেশ দিতে থাকেন। এপ্রিলেই প্রকাশিত হয়েছিল মিউজিক ভিডিও। সেখানে কিম জং উনকে বন্ধুবৎসল বাবা ও মহান নেতা বলে উল্লেখ করা হয়েছে।
