উত্তর-দক্ষিণে বৃষ্টি, মঙ্গলবারও উত্তাল সমুদ্র

0
160
Rain in north south rough seas on Tuesday too
Rain in north south rough seas on Tuesday too

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। এ ছাড়াও দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।