উত্তর-পূর্বে এগোচ্ছে রেমাল, বিধ্বস্ত বাংলাদেশ 

0
286
Remal is advancing to the northeast devastated Bangladesh
Remal is advancing to the northeast devastated Bangladesh
শক্তি খুইয়ে ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। প্রতি ঘণ্টায় রেমালের গতিবেগ মাত্র ১৫ কিলোমিটার।
সোমবার সকাল ৬টায় রেমাল পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। বিকেলের দিকে ঘূর্ণিঝড়টি আরও শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছেন আবহবিদেরা। রাতের দিকে গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্বে অগ্রসর হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। অন্যদিকে, এদিন ভোরের দিক থেকে বাংলাদেশে বৃষ্টির দাপট বাড়তে থাকে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতে।তবে ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে পড়েছে। রিমাল দুর্বল হলেও বৃষ্টি চলছে। শুধু রাজধানী নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টির জেরে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে।নিচু এলাকাগুলিতে জলমগ্ন।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, এখন ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। সারা দেশেই এটি ছড়িয়ে গেছে। এর প্রভাবেই বৃষ্টি ও দমকা হাওয়া হচ্ছে।