উত্তাল গঙ্গায় বেসামাল লঞ্চ

0
213
UTTAL GANGA A BESAMAL LAUNCH
UTTAL GANGA A BESAMAL LAUNCH
জোয়ারে প্রবল ঢেউ গঙ্গায়, আর তাতেই বেসামাল যাত্রী বোঝাই লঞ্চ। উত্তাল গঙ্গায় প্রায় ডুবন্ত ওই লঞ্চের মধ্যে বসে কেউ করছেন ঈশ্বরের নাম, কেউ আবার চিৎকার করছেন বাঁচার আশায়।
মঙ্গলবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার উত্তাল গঙ্গায় বেসামাল হয়ে পড়ে লঞ্চের ভিডিও ভাইরাল হয়েছে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন যাত্রী। কোনওমতে লঞ্চটিকে লালগোলা ঘাটে নিয়ে গিয়ে নোঙর করা হয়। যদিও ঘটনায় কারওই কোনও ক্ষতি হয়নি।