উদয়নকে গুন্ডা আক্রমণ শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জও

0
960
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দিনহাটার বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগে উদয়ন গুহকে গুন্ডা বলে আক্রমণ করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজনোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। লিখেছেন ২০২১-এ ভোট পরবর্তী হিংসায় সরাসরি জড়িত থাকায় যাকে জাতীয় মানবাধিকার কমিশন উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল। সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী কোচবিহারে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও। তাঁর কথায় না জেনে, না বুঝে মন্তব্য করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জুড়ি মেলা ভার।

পাল্টা চ্যালেঞ্জ করে উদয়ন গুহ বলেছেন ক্ষমতা থাকলে ২০২৬-এ দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটে লড়ে দেখান।