উদিত নারায়ণের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
155
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মুম্বইয়ে উদিত নারায়ণের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আন্ধেরির শাস্ত্রী নগরে বহুতলে আগুন লাগে।
হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়ার কুন্ডলী দেখে বাসিন্দারা চমকে যান। তার কিছুক্ষণ পর সকলে উপলব্ধি করতে পারেন আগুন লেগেছে। এরপর জরুরি ভিত্তিক কর্মীরা পৌঁছন ঘটনাস্থলে। তারকা ও তাঁর পরিবার সুরক্ষিত রয়েছেন।তবে সঙ্গীতশিল্পীর এক প্রতিবেশীর প্রাণহানি হয়েছে, তাঁর নাম রাহুল মিশ্র। বহুতলের ১১ তলায় থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখম হওয়ার পরে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জরুরি বিভাগে চিকিৎসা শুরু করেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক ব্যক্তি।কী ভাবে এগুলি লাগল, তদন্ত চলছে। কর্তৃপক্ষের অনুমান, বিদ্যুৎ সংক্রান্ত কোনও কারণে ঘটে থাকতে পারে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই প্রদীপ থেকে সামনে থাকা পর্দায় আগুন ধরে যায়।
বাড়ির কত্রী ছুটে গিয়ে নীচে নিরাপত্তারক্ষীকে জানান বিষয়টি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে বহুতলে।