গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National উন্নাওয়ে সাংবাদিকের দেহ উদ্ধার

    উন্নাওয়ে সাংবাদিকের দেহ উদ্ধার

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ছত্তীসগঢ়ের পর এবার উত্তরপ্রদেশে উন্নাওয়ে সাংবাদিকের দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে সাংবাদিককে।

    পুলিশ জানিয়েছে, সাংবাদিকের নাম শুভম শুক্লা। ছত্তীসগঢ়ের মুকেশ চন্দ্রকরের মতো শুভম শুক্লাও একটি ইউটিউব চ্যানেল চালাতেন। পরিবারের অভিযোগ, এক বিজেপি নেতার সঙ্গীদের সঙ্গে ঝামেলার পর তাঁকে হুমকি দেওয়া হয়। তারপরই দেহ উদ্ধার হয় শুভম শুক্লার। বাড়ির কাছে টোটো চার্জিং পয়েন্টে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। তবে পুলিশের দাবি, এটি কোনও খুনের ঘটনা নয়। আত্মহত্যা করেছেন সাংবাদিক। যদিও শুভম শুক্লার পরিবার এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করেছে। তাঁর মৃত্যুর জন্য বিজেপি কাউন্সিলরের সঙ্গীদেরই দায়ী করছে শুভম শুক্লার পরিবার।পরিবারের দাবি, জন্মদিনের পার্টিতে শুভম শুক্লার সঙ্গে ঝামেলা হয় বিজেপি কাউন্সিলরের সঙ্গীদের। শুভম শুক্লা এবং তাঁর ভাইকে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে দাবি শুভম শুক্লার পরিবারের।

    তাদের আরও দাবি, বিজেপি কাউন্সিলর এবং তাঁর সঙ্গীরা মামলা তোলার জন্য চাপ দিচ্ছিলেন। এমনকি হুমকিও দেওয়া হচ্ছিল।