উপত্যকায় বেড়েছে জঙ্গি হামলা, প্রতিবাদে কংগ্রেস

0
241
CONG PROTEST
CONG PROTEST
উপত্যকায় বেড়েছে জঙ্গি হামলার ঘটনা। এমনই অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নেমেছে কংগ্রেস নেতৃত্ব।
বৃহস্পতিবার জম্মুতে মিছিলে অংশগ্রহণ করেছিলেন স্থানীয় কংগ্রেসের নেতাকর্মীরা। জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি বিকার রসুল ওয়ানি বলেছেন, জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এটা এনডিএ সরকারের অস্বীকার করার কোনও জায়গা নেই। এই হামলার বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের কাছে সমস্যার সমাধান কবে হবে তার প্রশ্নও তুলেছে কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি নিরাপত্তা বাহিনীর জওয়ান ও স্থানীয় বাসিন্দা সকলেই যেন নিরাপদ থাকে। প্রসঙ্গত রিয়াসিতে জঙ্গি হামলার পেছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার হাত থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছেন তাঁরা।