উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোট

0
170
Left Congress alliance in the by elections as well
Left Congress alliance in the by elections as well

রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনেও জোট থাকছে বাম-কংগ্রেসের। বামফ্রন্টের বৈঠকে ৪ টি কেন্দ্রের প্রার্থী ঠিক করেছে বাম ফ্রন্ট নেতৃত্ব।মানিকতলায় লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস।

বাগদায় লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস। রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়েছে বামফ্রন্ট। উল্লেখ্য আগামী ১০ জুলাই রাজ্যের এই চার কেন্দ্রে উপনির্বাচন। শাসকদলের তরফে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার বামেরাও প্রার্থী ঠিক করে ফেললেন। রায়গঞ্জ আসন থেকে কংগ্রেস কাকে প্রার্থী করবে, তা ২১ জুন কংগ্রেসের বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে সূত্রের খবর। অন্যদিকে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যের বহু আসন থেকেই বিধায়করা জিতে সংসদে যাওয়ার ফলে আপাতত বিধায়ক শূন্য ১০ আসন।