উপবাস করে প্রায়শ্চিত্ত সম্বিতের

0
183
Fasting is an atonement
Fasting is an atonement

শ্রী জগন্নাথদেবও মোদির ভক্ত,বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়া বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র নিজের মন্তব্যের প্রায়শ্চিত্ত করতে উপবাস শুরু করেছেন জানিয়েছেন, জগন্নাথদেবের কাছে ক্ষমা চেয়ে অনুতাপ করবেন তিনি।বিতর্কের সূত্রপাত সোমবার,পুরী লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সম্বিতের সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পুরীর মন্দিরে পুজো দেওয়ার পরে রোড শো করেন প্রধানমন্ত্রী। সেই সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন সম্বিত পাত্র। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে।প্রভু জগন্নাথ নিজে মোদির ভক্ত।পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তীব্র আক্রমণ করেন বিজেপিকে। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,মহাপ্রভু শ্রীজগন্নাথ ব্রহ্মাণ্ডের অধীশ্বর।মহাপ্রভুকে কোনও মানুষের ভক্ত বলা ঈশ্বরের অবমাননা।এর ফলে পৃথিবীতে ছড়িয়ে থাকা কোটি কোটি ওড়িয়া ও জগন্নাথ-ভক্তর ভাবাবেগে আঘাত লেগেছে।যদিও আক্রমণের মুখে পড়ে সম্বিত পাত্র-র সাফাই, ভিড়ের মধ্যে মুখ ফসকে এই কথা বলে ফেলেছেন।