গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata উপাচার্যকে ডেডলাইন, থমথমে যাদবপুর

    উপাচার্যকে ডেডলাইন, থমথমে যাদবপুর

    0
    142
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলোচনায় বসার মঙ্গলবার দুপুর ২টোর ডেডলাইন পেরিয়ে যেতেই বড় আন্দোলনে নামছে এসএফআই।

    অরবিন্দ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে এসএফআই। এদিকে এখনও থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়। চলছে পেন ডাউন কর্মসূচি। মঙ্গল এবং বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠন। দু’দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ল্যাবরেটরি বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের ধর্মঘটে নেই এসএফআই। উল্টে কলকাতা থেকে জেলা প্রতিবাদ আন্দোলনে নেমেছে তাঁরা। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্য ওমপ্রকাশ মিশ্র-র বিরুদ্ধে পোস্টার পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ছাত্র সংসদ নির্বাচন, উপাচার্যকে ছাত্রদের সঙ্গে কথা বলার পাশাপাশি আহত ছাত্রদের চিকিৎসাকর খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কে। যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলে নেওয়ার দাবি জানিয়েছে এসএফআই।

    যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।